সমাস


সমাস বলতে বুঝায় সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদী করণ । দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে । সমাস এর রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। তবে খাঁটি বাংলা সমাসের বেলায় সংস্কৃতের নিয়ম খাটে না।
সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ।
সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।
সমাস যুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ বলে এবং পরবর্তী অংশকে পরপদ বা উত্তরপদ বলে।
সমস্ত পদকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয়, তাকে সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বলে।

একটি উদাহরণ দেয়া যাক,
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
এখানে, সিংহাসন হল সমস্তপদ,
সিংহ এবং আসন হল এক একটি সমস্যমান পদ,
সিংহ হল পূর্বপদ এবং আসন হল পরপদ,
সিংহ চিহ্নিত আসন হল সমাসবাক্য/ব্যাসবাক্য/বিগ্রহবাক্য।

সমাস ৬ প্রকার-
১) দ্বন্দ্ব সমাস
২) বহুব্রীহি সমাস
৩) অব্যয়ীভাব সমাস
৪) কর্মধারয় সমাস
৫) তৎপুরুষ সমাস
৬) দ্বিগু সমাস

Comments

Popular posts from this blog

Periods in English Literature

Phrasal Verbs